মধ্যরাতে অসুস্থ হয়ে হাসপাতালে, পরে হেলিকপ্টারে ঢাকায় ডিসি
অতি সম্প্রতি দায়িত্ব নেওয়া মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মাগুরা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ। দায়িত্ব গ্রহণের পর তিনি মাগুরা সার্কিট হাউজে অবস্থান করছিলেন।গত মধ্যরাতে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক আরো পড়ুন , অবৈধ অভিবাসনে কঠোর ইতালি, সীমান্ত থেকেই ফেরত পাঠানোর ঘোষণাপরিস্থিতি পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার বিকেল ৪টার দিকে মাগুরা স্টেডিয়ামে আসা বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানিয়েছেন, জেলা প্রশাসক পেটে ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে এনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।অন্যদিকে, মাগুরা সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মেহেদী হাসান জানিয়েছেন, সাধারণত পাকস্থলীর এ ধরনের সমস্যাকে ‘পারফোরেশন’ বলা হয়, যা অতিরিক্ত এসিডিটির কারণেও হতে পারে।বর্তমানে তার চিকিৎসা চলছে এবং পরবর্তী শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।