বগুড়া দুপচাঁচিয়া সড়ক সংলগ্ন ধানক্ষেত থেকে অটোভ্যান চালক মোজাম নামে ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর ইউনিয়নের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে দুপচাঁচিয়া-টু-আক্কেলপুর সড়কের সংলগ্ন ধানক্ষেতে থেকে অটো ভ্যান চালক মোঃ মোজাম উদ্দিন শাহ (৫৫) এর লাশ পড়ে ছিলো। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন ব্যক্তি পরে আসছে দেখে দুপচাঁচিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।অটো ভ্যান চালক হলেন, দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের পিতা মৃত মহির উদ্দিন শাহ এর ছেলে নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫)।