দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ে করতে চান বাঁধন

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। তবে সেই আলোর আড়ালেও থাকে নানা গল্প, অভিজ্ঞতা আর না বলা কথা। তারকাদের জীবনের সেই অজানা অধ্যায় তুলে ধরতে শুরু হয়েছে আগামীর সময়ের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’।অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় নিজের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, বিভিন্ন গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথা। পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন বাঁধন।আরও  পড়ুন, তানজিন তিশার বিরুদ্ধে নারাজিআলাপচারিতায় নিজের সম্পর্ক ও ব্যক্তিগত পছন্দ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। বাঁধনের ভাষ্য, তিনি পুরুষকে ভালোবাসেন। তবে মজার ছলে জানান, পুরুষের তুলনায় নারী হেটার্সই তার বেশি।এদিকে আবারও বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন বাঁধন। তবে সেই ইচ্ছার সঙ্গে জুড়ে দিয়েছেন মজার এক আক্ষেপ। তার ইচ্ছে থাকলেও বিয়ের জন্য উপযুক্ত পাত্রই নাকি মিলছে না!তারকার জীবনের আলো-আঁধারি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমসাময়িক নানা ভাবনা নিয়ে সাজানো ‘স্টার স্টোরিজ’-এর প্রথম পর্ব ইতোমধ্যে দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে।অনুষ্ঠানটি দেখা যাচ্ছে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

বিয়ে করতে চান বাঁধন