গত ০৬ মে ২০২৬ তারিখে “গাজীপুরে ক্যাসিনো এজেন্ট শ্রীপুরে” শিরোনামে একটি সংবাদ আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত হয়। একই বিষয়ে অগ্রযাত্রা প্রতিদিন নামক একটি ফেসবুক পেইজে ভিডিও আকারে সংবাদ প্রচার করা হয়েছে। প্রকাশিত সংবাদ ও ভিডিও প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে বলে আমি মনে করি।আরও পড়ুন , একাধিকবার "শ্রেষ্ঠ ওসি" হিসেবে সম্মানপ্রাপ্ত ভাইরাল ওসি আফতাব উদ্দিন প্রকৃতপক্ষে, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংবাদ প্রকাশের আগে যথাযথ অনুসন্ধান ও তথ্য যাচাই না করেই একতরফাভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।বিষয়টি আমি সংশ্লিষ্ট প্রতিবেদক ও কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আশ্বস্ত করেছেন যে, আরও পড়ুন , ধর্ষণের আশঙ্কায় আত্মহত্যা কি জায়েজ? ইসলামের সুস্পষ্ট অবস্থান- ‘না’সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানিয়েছেন।আমি বিশ্বাস করি, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়া হবে বলে আশা করছি।প্রতিবাদকারী:আয়ান ফারাবিআরও পড়ুন , বিদায় হজ ও ঐতিহাসিক খুতবাতুল বিদা