অগ্নিবীণা এক্সপ্রেসের দুর্ঘটনা ১২ ঘণ্টা পর ইঞ্জিন ও দুই বগি উদ্ধার
১২ ঘণ্টা পর ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ দুই বগি উদ্ধার করা হয়েছে।সিডিউল বিপর্যয়ের কারণে ঢাকা-ময়মনসিংহ নেত্রকোনা পথে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের পূর্ব নির্ধারিত রেল যোগাযোগ বাতিল করেছে কর্তৃপক্ষ।এর আগে সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের এক কিলোমিটার আগে জন্মেজয় এলাকায় রেললাইনের পাত সরিয়ে ফেলায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়।আরো পড়ুন , বরিশালে ইলিশের বাজারে চরম দাম কেজি ৪ হাজারগফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।রেলওয়ে নিরাপত্তা (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১২ ঘণ্টা পর ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ দুই বগি উদ্ধার করা হয়েছে।