দৈনিক সংবাদ দিগন্ত

পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।  উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী, ফায়ার সার্ভিসের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। আরও পড়ুন, ফুলবাড়িয়ায় আড়াইশ বছর ধরে দাঁড়িয়ে আছে এক গম্বুজের জোরবাড়িয়া খানবাড়ি মসজিদদিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর রবিউল ইসলাম, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, নেত্রকোনায় ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইলের অভিযোগ তরুণীর বিরুদ্ধেমহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উদ্ধার কার্যক্রমের বাস্তবধর্মী প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। যা উপস্থিত দর্শকদের জন্য অত্যন্ত উপযোগী ও শিক্ষণীয় ছিল। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ধরনের মহড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগের সময় দ্রুত সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করবে। 

পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন