শিক্ষাবৃত্তির জন্য আবেদনের সময় বাড়ল
স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী ও সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন সময় বাড়ানো হয়েছে। এ পর্যায়ে আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।আরো পড়ুন , বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার নিয়ে জড়ালে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টাএতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিলো। তাদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হলো।এর আগে গত ৩০ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারের অসামরিক খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি' এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র দরখাস্ত আহ্বান করা হয়। আবেদন শুরু হয় ১ জানুয়ারি থেকে।