২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা বিভাগ ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির গৃহীত কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়। কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ সম্পন্ন করা হবে। পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম চলবে ৩ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। আরও পড়ুন,মজুরির দাবিতে মিরপুরে জনদুর্ভোগএসব প্রক্রিয়া শেষে ২ ডিসেম্বর সম্ভাব্য পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। উল্লেখ্য, শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। এতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষাবর্ষের ক্ষতি কমাতে বিশেষ এ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঘোষিত তারিখগুলো সম্ভাব্য কর্মপরিকল্পনার অংশ। চূড়ান্ত সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।