দৈনিক সংবাদ দিগন্ত

অকটেন ভাগাভাগির জেরে সংঘর্ষ, আগুনে দগ্ধ তিনজন

কুমিল্লার বুড়িচংয়ে অকটেন ভাগাভাগিকে কেন্দ্র করে ধস্তাধস্তির সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি প্লাস্টিক কারখানা।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় পড়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাজুড়ে।আরো পড়ুন , ভয়াবহ অগ্নিকাণ্ডে খাগড়াছড়ির একটি স্কুল ভস্মীভূতখবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়।এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সোলাইমান, তানভীর হোসেন এবং মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।কারখানার মালিকরা জানান, তারা ঘুমিয়ে ছিলেন, হঠাৎ আগুনের চিৎকারে বাইরে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচেন, কিন্তু সবকিছু শেষ হয়ে যায়।পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

অকটেন ভাগাভাগির জেরে সংঘর্ষ, আগুনে দগ্ধ তিনজন