দৈনিক সংবাদ দিগন্ত

৮৮ দিনের পর ইরানে সীমিত ইন্টারনেট সংযোগ ফিরে এলো

টানা ৮৮ দিনের প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিভ্রাটের পর ইরানে সীমিত পরিসরে সংযোগ ফিরতে শুরু করেছে। মঙ্গলবার বিকেল থেকে দেশটিতে ধীরে ধীরে আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা সচল হতে থাকে।প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রথমে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে সংযোগ আংশিকভাবে ফিরলেও পরবর্তীতে নতুন করে আবার ব্ল্যাকআউট জারি করা হয়। দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্নতায় সাধারণ মানুষ কার্যত ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন। ভিপিএন ও স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারলেও তা ছিল ব্যয়বহুল এবং সীমিত।আরও পড়ুন, হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরসংযোগ ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আনন্দ ও আবেগ প্রকাশ করেন। কেউ কেউ এটিকে দীর্ঘ সময় পর “স্বাধীনতার ছোট্ট স্বাদ” হিসেবে বর্ণনা করেন। তবে সবার প্রতিক্রিয়া একরকম ছিল না। অনেকে এটিকে স্বস্তির পরিবর্তে উদ্বেগ ও ক্ষোভের বিষয় হিসেবেও দেখছেন।আরও পড়ুন, কেনিয়ার আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন, নিহত ১৬ শিক্ষার্থীতেহরানের এক শিল্পী বলেন, দীর্ঘদিন পর অনলাইনে ফিরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে এক আলোকচিত্রী অভিযোগ করেন, সীমিত সংযোগ কার্যত কাজের জন্য যথেষ্ট নয় এবং অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকার কিছু খাতে সীমিত ‘ইন্টারনেট প্রো’ ব্যবস্থাও চালু করেছে, যা নিয়ে নজরদারির শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।আরও পড়ুন, যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে জাতিসংঘের ‘কালো তালিকাভুক্ত’বিদেশে থাকা ইরানিদের মধ্যেও এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—একদিকে স্বস্তি, অন্যদিকে অনিশ্চয়তা ও উদ্বেগ। সব মিলিয়ে দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউট শেষে আংশিক সংযোগ ফেরার এই ঘটনা ইরানে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

৮৮ দিনের পর ইরানে সীমিত ইন্টারনেট সংযোগ ফিরে এলো