দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

কক্সবাজারে ৫ টি বাস জব্দ, ৫২০০০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ৫ টি বাস জব্দ

কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে প্রতিদিন সেন্টমার্টিনগামী বিভিন্ন জাহাজ চলাচল করে। এ কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এ ঘাটে আসেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি পরিবহন কোম্পানি রুট পারমিট ছাড়াই অধিক লাভের আশায় রিজার্ভ বাসে পর্যটকদের নুনিয়াছড়া ঘাট এলাকায় নিয়ে আসে।

অভিযোগ রয়েছে, এসব বাস রাস্তার ওপর যত্রতত্র দাঁড় করিয়ে অবৈধভাবে পার্কিং করায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয়, কিছু পরিবহন ভোরবেলায় বাস রাস্তার ওপর রেখে চালক ও সহকারীরা চলে যান এবং সন্ধ্যায় এসে যাত্রী বোঝাই করেন। ফলে সরু এ সড়কে দীর্ঘ সময় ধরে বাস দাঁড়িয়ে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উক্ত অভিযোগ আমলে নিয়ে বিআরটিএ, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে নুনিয়াছড়া ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

আরও পড়ুন, মেহেরপুরে তিনটি ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

অভিযানকালে ইম্পেরিয়াল পরিবহনের ৩টি বাস এবং এশিয়া এয়ারকনসহ মোট ৬টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধে মোট ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সৌহার্দ্য, স্কয়ার, সেন্টমার্টিন ও তিশা পরিবহনের ৫টি বাস ট্রাফিক পুলিশ রেকারের মাধ্যমে টেনে ট্রাফিক পুলিশের হেফাজতে নেওয়া হয়। জনদুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

বিষয় : জরিমানা কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কক্সবাজারে ৫ টি বাস জব্দ, ৫২০০০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে প্রতিদিন সেন্টমার্টিনগামী বিভিন্ন জাহাজ চলাচল করে। এ কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এ ঘাটে আসেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি পরিবহন কোম্পানি রুট পারমিট ছাড়াই অধিক লাভের আশায় রিজার্ভ বাসে পর্যটকদের নুনিয়াছড়া ঘাট এলাকায় নিয়ে আসে।

অভিযোগ রয়েছে, এসব বাস রাস্তার ওপর যত্রতত্র দাঁড় করিয়ে অবৈধভাবে পার্কিং করায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয়, কিছু পরিবহন ভোরবেলায় বাস রাস্তার ওপর রেখে চালক ও সহকারীরা চলে যান এবং সন্ধ্যায় এসে যাত্রী বোঝাই করেন। ফলে সরু এ সড়কে দীর্ঘ সময় ধরে বাস দাঁড়িয়ে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উক্ত অভিযোগ আমলে নিয়ে বিআরটিএ, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে নুনিয়াছড়া ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

আরও পড়ুন, মেহেরপুরে তিনটি ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

অভিযানকালে ইম্পেরিয়াল পরিবহনের ৩টি বাস এবং এশিয়া এয়ারকনসহ মোট ৬টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধে মোট ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সৌহার্দ্য, স্কয়ার, সেন্টমার্টিন ও তিশা পরিবহনের ৫টি বাস ট্রাফিক পুলিশ রেকারের মাধ্যমে টেনে ট্রাফিক পুলিশের হেফাজতে নেওয়া হয়। জনদুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত