রংপুরের গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৬ জন শিক্ষার্থীকে কুরআনের ছবক দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো. আবিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নীলফামারী জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেয়ামত আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, ছাত্রনেতা হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ রহমান, নিউজ ২৪-এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহমেদ, সাংবাদিক নির্মল রায়, বিএনপি নেতা মোতাহার হোসেন, জামায়াত নেতা তাজউদ্দীন ও সোহাগ রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান ও খয়জার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি, শৃঙ্খলা ও আদর্শ গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। অনুষ্ঠানে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের ইমাম মাওলানা মুফতি আমানুল্লাহ ও উপজেলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম।
আরও পড়ুন, দিরাইয়ে মাছের ডোবা ও জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১৭
এ ছাড়া অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসব ক্যাটাগরিতে মোট ১১০ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মিশকাতুল মাহি বলেন, ‘এটা আমার জীবনে অত্যন্ত আনন্দের একটি দিন। ক্রেস্ট পেয়ে খুবই আনন্দ লাগছে।’ জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাবিহা ইবতেসাম বলেন, ‘ক্রেস্ট ও বৃত্তির টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’ অভিভাবক সাহেব আলী বলেন, ‘আমার মেয়ে আজ বৃত্তির টাকা ও ক্রেস্ট পেয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি ব্যতিক্রমধর্মী। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির মূল লক্ষ্য প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতা বিকাশে এগিয়ে নেওয়া। ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, এমন শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করছে। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬