দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

ধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা
ছবি: ধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলার মোট আসামির সংখ্যা ৪১ জন। এর আগে গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

আরও পড়ুন,নতুন দায়িত্ব পেলেন ৭ মেজর জেনারেল, রাষ্ট্রদূত হচ্ছেন ২ কর্মকর্তা

শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক আনুষ্ঠানিক অভিযোগ ও সরকারের শাসনামলের বিভিন্ন পটভূমি তুলে ধরে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন। এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আলোচিত এই মামলায় ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, একেএম শহীদুল হক, জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাসহ মোট ১১ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনাসহ বাকি ৩০ জন আসামি পলাতক থাকায় তাদের পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন এবং ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে

বিষয় : ক্ষমতাচ্যুত অপরাধের মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x