দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে উত্তর জেলা বিএনপির র‍্যালি

বরিশালে উত্তর জেলা বিএনপির র‍্যালি
বরিশালে উত্তর জেলা বিএনপির র‍্যালি
ছবি: বরিশালে উত্তর জেলা বিএনপির র‍্যালি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে ব্যাপক শোডাউন করেছে হিজলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে হিজলা উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে যোগ দেন। কর্মসূচিতে হিজলা উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সরব উপস্থিতি নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা জোগায়। র‍্যালি ও শোডাউনে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার ও আলী আহমেদ হাওলাদার।

আরও পড়ুন, মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলে অংশ নেন। তাদের মধ্যে হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক মতিন তালুকদার, সদস্য সচিব আমির হোসেন বাঘা, বরিশাল উত্তর জেলা যুবদলের অন্যতম সদস্য আব্দুস সাত্তার মাঝি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, ছাত্রদলের আহ্বায়ক মহাসিন শিকদার এবং সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ হিজলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিষয় : বিএনপি বর্ণাঢ্য র‍্যালি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে উত্তর জেলা বিএনপির র‍্যালি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x