দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবু লালকে গ্রেপ্তার, মিলল হত্যায় ব্যবহৃত অস্ত্র

আবু লাল গ্রেপ্তার
আবু লাল গ্রেপ্তার
ছবি: আবু লাল গ্রেপ্তার

নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও কথিত ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) নরসিংদী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নরসিংদী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি আবু লাল ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশ যৌথভাবে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সর্বশেষ হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত ৬ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন ঘাটাইল এলাকার কাছাকাছি তাঁর নিজ বসতঘরসংলগ্ন রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন,৪০ বছরেও সংস্কার হয়নি রাস্তা, অবশেষে স্বেচ্ছাশ্রমে মেরামত করলেন এলাকাবাসী

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান ও এসআই মো. সাইফুল ইসলাম। এ সময় ডিবি ও থানা পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু লাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানায়, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।

বিষয় : অস্ত্র মিলল হত্যায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবু লালকে গ্রেপ্তার, মিলল হত্যায় ব্যবহৃত অস্ত্র

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x