শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি যাত্রী পরিবহণ নির্বিঘ্ন রাখতে ট্রেনে বাড়তি কোচ সংযোজন, রেললাইন ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।
আরও পড়ুন, তিন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
পূজার ছুটিতে যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে।রেলওয়ের এসব উদ্যোগের লক্ষ্য হলো উৎসবের সময়ে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করা এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা। তবে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট রুটের সময়সূচি ও টিকিটের প্রাপ্যতা সম্পর্কে রেলওয়ের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন