দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, চালু ২৬ অক্টোবর

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত এই সেবা চালুর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সূচিতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন না করেই সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবেন।বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো মহানগর এক্সপ্রেস বিরতিহীনভাবে চলবে না। যাত্রাপথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে।নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, 

আরও  পড়ুন, ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতির পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী জংশন বা স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।দীর্ঘপথের যাত্রা আরামদায়ক করতে ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। এতে যাত্রীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন।বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : ২৬ অক্টোব যুক্ত হচ্ছে ঢাকা-কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, চালু ২৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x