দৈনিক সংবাদ দিগন্ত

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডে অনলাইন নিবন্ধনের নির্দেশ

হেলথ কার্ডে অনলাইন নিবন্ধনের নির্দেশ

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন এবং প্রোফাইলের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক অনলাইনে আপলোড করতে হবে। পরিচয় ও তথ্য যাচাই শেষে প্রোফাইল ‘ভেরিফায়েড’ হলে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা যাবে।গত ১১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তি অনুযায়ী, হেলথ কার্ড পেতে প্রথমে হাসপাতালের এইচএসএমএস (HSMS) সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ডের নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ হিসেবে হালনাগাদ করলে যেকোনো কর্মদিবসে নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।নতুন রোগীদের নিবন্ধনপ্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। 

আরও পড়ুন, পলাশ হত্যা মামলা: সাবেক এমপির ছেলে মঈনউদ্দিনকে গ্রেফতার দেখালেন আদালত

এ জন্য হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd-এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে। অনলাইনে নিবন্ধনের পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্রসহ হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। সেখানে নিবন্ধন অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করা যাবে।বিজ্ঞপ্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কোনো রোগী পরপর দুবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর চিকিৎসকের পরামর্শ নিতে অনুপস্থিত থাকলে এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল না করলে তাঁর ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ওই আইডি ব্যবহার করে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।এ ছাড়া পরীক্ষার প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট দেখানোর জন্য রিপোর্ট কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ ও অন্যান্য বিষয়ে সহায়তার জন্য হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিষয় : অনলাইন নিবন্ধন হেলথ কার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডে অনলাইন নিবন্ধনের নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x