পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে বসতঘরের পেছনে ফুলের টবে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগাছগুলো জব্দ করা হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পেছনে অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন, হামলায় আহত সাংবাদিক দুলালকে হাসপাতালে দেখতে গেলেন এমপি রায়হান সিরাজী
সেখানে ফুলের টবে চাষ করা তিনটি গাঁজাগাছ শনাক্ত করে জব্দ করা হয়।বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন বলেন, তারা আগে থেকেই ওই এলাকায় গাঁজাচাষের বিষয়ে জানতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি ও ছাত্রদলের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনটি গাঁজাগাছ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয় : গাঁজার চাষ ফুলের টব

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন