জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল ০৩ অক্টোবর ২০২৬ শনিবার সন্ধ্যায় থানা মোড় স্থানীয় একটি অফিসগৃহে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রায়হান উদ্দিন । এ সময় তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালি ইউনিয়নের ফুলজোড় গ্রামে পৈতৃক ও রেকর্ডীয় জমি নিয়ে স্থানীয় প্রতিপক্ষ শাহ জামাল গং ও তাঁর সহযোগীদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ০২ অক্টোবর ২০২৬ প্রথম দফা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায় এতে রায়হানের বাবার মাথায়, হাতে ও মায়ের হাতে মারাত্মক জগম নিয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয় পরবর্তীতে রোগীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ট করেন । হামলাকারীরা বাড়ীর নারীদের লাঞ্ছিত করাসহ আসবাবপত্র ভাঙচুর এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ,
আরও পড়ুন, পশ্চিম মাদারবাড়িতে বালুর মাঠ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
০৩ অক্টোবর ২০২৬ সকালে দ্বিতীয় দফা প্রতিপক্ষের লোকজন নিয়ে রায়হানের ছোট ভাই জুনাইদ (১২) উপর অতর্কিত হামলা করে মারাত্মক জখম করা হয় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।ভুক্তভোগী রায়হান উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "হামলার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিপক্ষের অব্যাহত হুমকির কারণে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করেও আমরা এখনো আশানুরূপ কোনো প্রতিকার পাইনি।"সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি জমি রক্ষা, নিজেদের জানমালের নিরাপত্তা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।এই বিষয়ে অভিযুক্ত শাহ জামাল -এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের বিরুদ্ধে আনা লুটপাট ও হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।"মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : সংবাদ সম্মেলন জমি বিরোধ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন