জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও পাঁচ দিনের নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন তিনি।সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি জাতিসংঘ মহাসচিবের আয়োজিত কর্মসূচিসহ বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনেও অংশ নেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের কর্মসূচি, দ্বিপক্ষীয় বৈঠক, সাধারণ পরিষদে দেওয়া বক্তব্য এবং সফরের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমকে তথ্য দেওয়ার কথা রয়েছে।মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন