দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার, সৃজন হলো ৩৯৬ পদ

৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার

দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃজন করেছে সরকার। এসব পদের মধ্যে ২৬৪টি সিনিয়র স্টাফ নার্স এবং ১৩২টি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে পদ সৃজনের বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৪টি হাসপাতালে প্রতিটিতে ছয়টি করে মোট ২৬৪টি সিনিয়র স্টাফ নার্স এবং তিনটি করে মোট ১৩২টি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ থাকবে।সিনিয়র স্টাফ নার্স পদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতনক্রম ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা, যা গ্রেড-১০। এ পদে নিয়োগ সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও প্রযোজ্য কর্মবিধি অনুযায়ী হবে।অন্যদিকে মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদের বেতনক্রম ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, যা গ্রেড-১৬। সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। পাশাপাশি

আরও  পড়ুন. একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত

 সংশ্লিষ্ট বিষয়ে কোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং ওই ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।সরকারি মঞ্জুরিপ্রাপ্ত হাসপাতালগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, বান্দরবান, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, জয়পুরহাট, সুনামগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, বরগুনা, ভোলা, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, লালমনিরহাট, মাদারীপুর, ঝালকাঠি, জামালপুর, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর, নড়াইল, নীলফামারী, সাতক্ষীরা, মৌলভীবাজার, নাটোর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।মঞ্জুরিপত্রে বলা হয়েছে, অনুমোদিত পদগুলো জনবলের ক্যাটাগরি সেটআপের অন্তর্ভুক্ত হবে। পদ সৃজনের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করাতে হবে। নতুন সৃজিত পদগুলো বিদ্যমান টিওঅ্যান্ডইতে অন্তর্ভুক্ত করে অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে।এসব পদে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত কোড থেকে মেটানো হবে। একই সঙ্গে পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত শর্তগুলো প্রযোজ্য হবে।

বিষয় : কিডনি ডায়ালাইসিস সদর হাসপাতাল অস্থায়ীভাবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার, সৃজন হলো ৩৯৬ পদ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x