পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু।
আড়ও পড়ুন,নাটোরে শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগ, কনস্টেবল-স্ত্রী গ্রেফতার
এ ছাড়া বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানানোর আহ্বান জানান।পরে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন