দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, কমেছে ক্রেতার কেনাকাটা

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

চট্টগ্রামে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও আগের তুলনায় কমেছে কেনাকাটার পরিমাণ। লাগামহীন দামের কারণে প্রয়োজনীয় পণ্যের তালিকা থেকে অনেকেই বিভিন্ন আইটেম বাদ দিচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, দূরপাল্লার পণ্য পরিবহনে ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিতে ৭০ থেকে ১০০ টাকার ওপরে। গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।বাজারে বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা, শিম ১৪০ থেকে ২০০, ঝিঙে ৬০ থেকে ৮০, করলা ৮০ থেকে ১২০, গাজর ১৫০ থেকে ১৮০, টমেটো ১০০ থেকে ১৬০, বেগুন ৮০ থেকে ১১০ এবং শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।এ ছাড়া ঢেঁড়স ৭০ থেকে ১২০, পটল ৭০ থেকে ১২০, চিচিঙ্গা ৭০ থেকে ১০০, ধুন্দল ৮০ থেকে ১০০, কাঁকরোল ৮০ থেকে ১২০, কচুর লতি ৬০ থেকে ৮০, কচুরমুখী ৬০ থেকে ১০০, পেঁপে ৩০ থেকে ৪০, মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০, লাউ ৮০ থেকে ১২০ এবং চালকুমড়া ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম উঠেছে ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ধনেপাতা বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকা কেজি দরে।

আরও  পড়ুন, মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২০

সবজির পাশাপাশি মাছের বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী দাম। সপ্তাহের ব্যবধানে রুই-কাতলা ৩৮০ থেকে ৪৩০, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০, পাঙাশ ১৮০ থেকে ২৫০, পাবদা ৪০০ থেকে ৪৫০ এবং কই ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।লইট্টা মাছ ২০০ থেকে ২৫০, কোরাল ৬৩০ থেকে ৭০০, রূপচাঁদা ৬০০ থেকে ১ হাজার ২০০ এবং চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এদিকে মুরগি ও ডিমের বাজারেও বেড়েছে দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা, যা এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেশি। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০, কক ২৬০ থেকে ৩০০, লেয়ার ২৮০ থেকে ৩২০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম দাঁড়িয়েছে ১৫০ টাকা।নগরের চকবাজারের ক্রেতা মোহাম্মদ করিম বলেন, ‘নিত্যপণ্যের এখন অগ্নিমূল্য। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দ্রুত বেড়েছে পণ্যের দাম। আগে যে টাকা নিয়ে বাজারে এসে একটি পরিবারের এক সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকা দিয়ে কয়েকদিনের বাজারও হয় না।’

বিষয় : পণ্যের দাম নিত্যপ্রয়োজনীয় ক্রেতার কেনাকাটা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, কমেছে ক্রেতার কেনাকাটা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x