দৈনিক সংবাদ দিগন্ত

সাইবার অপরাধ দমনে গঠিত হচ্ছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য অবশেষে গঠিত হচ্ছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই ইউনিটটির কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এর পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে স্বতন্ত্র ও বিশেষায়িত এই ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বিদ্যমান জনবল ও সরঞ্জাম দিয়ে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।তবে প্রাথমিক অনুমোদন দেওয়া হলেও ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। নতুন কতটি পদ সৃষ্টি হবে, কী ধরনের যানবাহন ও লজিস্টিক সুবিধা প্রয়োজন হবে—এসব বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত প্রস্তাব তৈরি করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদ সৃষ্টি ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।

আরও  পড়ুন, নৌপথে যাত্রীদের বাড়তি খরচ, নতুন ভাড়া কার্যকর

বর্তমানে সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক কার্যক্রম পুলিশের একাধিক ইউনিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব কার্যক্রমে যুক্ত রয়েছে। নতুন ইউনিটের মাধ্যমে বিদ্যমান সক্ষমতাগুলোকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষ জনবলকে কাজে লাগিয়ে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ইউনিটে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ পরিচালিত হলেও এসব সক্ষমতার জন্য একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজন রয়েছে।

বিষয় : মোকাবিলা অপরাধ দমন ‘সাইবার পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ দমনে গঠিত হচ্ছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x