দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের আহ্বান

জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের আহ্বান

লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বক্তারা।বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধনের কনফারেন্স রুমে উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তারা এ আহ্বান জানান।সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপের পরিচালনায় এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) ‘MSF EmpowerHer’ প্রকল্পের আওতায় বন্ধনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ বিপ্লব আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোছা. খালেদা আক্তার বিজলী। স্বাগত বক্তব্য দেন বন্ধনের কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরী বিপ্লব।

আরও  পড়ুন, গাজীপুরে মেলা-লটারি নিয়ে বিতর্ক, প্রশাসনের নজরদারি চায় এলাকাবাসী

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ও বন্ধন নির্বাহী পরিষদের সভাপতি মোঃ তারিকুল আলম চৌধুরী।সভায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী। তিনি স্থানীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি, নারীর অধিকার এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নারী নেতৃত্বকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় ফোরামের চলমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এতে ফোরামের সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : মানবাধিকার সমন্বিত উদ্যোগ জেন্ডার সমতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x