পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মানুষের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।তিনি বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানো এবং নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি, মাল্টিমিডিয়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন, আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে গাজীপুরে প্রতিবাদ
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, এমপি।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছারসহ সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সহায়তা পাওয়া নারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন