গাজীপুর মহানগরীর বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. বিজয় রহমান লাদেন (২৩) নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়।
আড়ও পড়ুন,তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা নিয়ে আলোচনা ও পরামর্শ সভা
তিনি জামালপুরের বকশীগঞ্জ থানার মালিরচর ধুমালীপাড়া এলাকার মো. বিপ্লব হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর জয়দেবপুর এলাকায় মাজাহার নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আরমান (২১) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার ইব্রাহিম খলিল ওরফে মিস্টারের ছেলে।বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন