কসবায় ২২০০ পিস ইয়াবাসহ ভাই-বোন আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ আপন ভাই ও বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটকরা হলেন—কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মিন্টু মিয়া (৪৭) ও মেয়ে সেলিনা আক্তার (৪৩)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কসবার তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড়সংলগ্ন সৈয়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।আরও পড়ুন, কালকিনিতে সরকারি বন্দোবস্তের জমি দখলের চেষ্টা:প্রতিপক্ষের হামলায় দম্পতি গুরতর আহতএ সময় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই অটোরিকশায় থাকা এক নারী ও পুরুষের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।উপপরিচালক সাজেদুল হাসান আরও জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।