নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও।শুক্রবার ভোর ৬টার দিকে ফতুল্লার গাবতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন, কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার
তিনি জানান, ইজিবাইক গ্যারেজের পাশে থাকা কয়েকটি ঝুটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজ ও ঝুটের গোডাউনগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আগুনের সূত্রপাত কীভাবে এবং ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয় : আগুন ঝুটের গোডাউন জিবাইক গ্যারেজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন