জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকেই টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, মোড় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক টহল দিতে দেখা গেছে।শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া ঘুরে দেখা যায়, থানা পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে টহল দিচ্ছেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বিক নিরাপত্তা-ব্যবস্থা তদারকি করছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ,সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস-আদালত এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাধিসৌধের সামনে পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও বুলেটপ্রুফ, সুরক্ষিত যানবাহন মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অস্ত্রসজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সন্দেহজনক চলাচল ও যে-কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন,
আরও পড়ুন, গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলি বলেন, আগামীকাল ১৫ আগস্ট উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়া থানা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ও বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। তিনি আরও বলেন,গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি সদস্য মোতায়েন রাখা হয়েছে। সমাধিসৌধ এলাকা ও এর আশপাশের সড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি উপজেলা সদরের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এর আগে, ২০২৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী ঘিরেও টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গিয়েছিল। এবারও ১৫ আগস্টকে ঘিরে টুঙ্গিপাড়ায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয় : কঠোর নিরাপত্তা আইন শৃংখলা টুঙ্গিপাড়া

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন