দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

যেকোনো মুহূর্তে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত দিলেন সভাপতি

যেকোনো মুহূর্তে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে নতুন কেন্দ্রীয় কমিটি। এরই মধ্যে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।বৃহস্পতিবার রাতের এই বৈঠককে ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

আরও  পড়ুন, ভাঙ্গা সুইচগেটের কারণে ভাঙ্গনের হুমকিতে বসতবাড়ি, আতঙ্কে অর্ধশত পরিবার

রাকিব তার বার্তায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নিজেদের মেয়াদের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন, ক্যাম্পাসে মব পরিস্থিতি মোকাবিলা এবং বিতর্ক এড়িয়ে সংগঠন পরিচালনাই ছিল তাদের অন্যতম অর্জন।পোস্টের শেষদিকে নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে তিনি নতুন নেতৃত্বকে সাদরে গ্রহণ করার আহ্বান জানান।রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব কার হাতে যাচ্ছে?

বিষয় : সভাপতি জোর গুঞ্জন কমিটি ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

যেকোনো মুহূর্তে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত দিলেন সভাপতি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x