দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রকৃতিই আমাদের রক্ষা করবে, তাই বৃক্ষরোপণকে গুরুত্ব দিতে হবে : শিরীন সুলতানা এমপি

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেন, বৈশ্বিক বিপর্যয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। বারবার ভূমিকম্প হচ্ছে, এমনকি কয়েকটি ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আমরা একদম মহাবিপর্যয়ের মধ্যে আছি। সে কারণে আমরা মনে করি, আমাদের এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে প্রকৃতি। প্রকৃতি যেমন বিপর্যয়, প্রকৃতিই আমাদের রক্ষা করবে। সে কারণে আমাদের বৃক্ষরোপণ করা, প্রকৃতিকে সবুজ করে রাখা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা খুবই প্রয়োজন। এ কারণে আমরা বৃক্ষরোপণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের বর্তমান সরকার প্রায় ২৫ কোটি গাছ পাঁচ বছরের মধ্যে লাগাতে হবে। রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজাদী চিনিশপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আরও  পড়ুন , টঙ্গী পশ্চিম থানায় পুলিশের অভিযানে ১০৩ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার ৭

তিনি আরো বলেন, নরসিংদী সদরের প্রায় ৪০০-এর উপরে আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটা কিন্তু কম কথা নয়। তাই আমি মনে করি, এই বাচ্চাদের উৎসাহিত করতে হবে। তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এবার বৃত্তি পায়নি, তাদের আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। এই যে এতগুলো বাচ্চা বৃত্তি পেয়েছে, এতে আমি মনে করি শিক্ষক-শিক্ষিকাদের সবচেয়ে বড় অবদান। তার পর পরিবারের অবদান।এ সময় জেলা বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক ও চিনিসপুর ইউনিয়ন বিএনপি'র  আহবায়ক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজাদী চিনিশপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সহ প্রকাশক সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ দপ্তর সম্পাদক তানজিল হোসেন ভুঁইয়া। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

বিষয় : বৃক্ষরোপণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রকৃতিই আমাদের রক্ষা করবে, তাই বৃক্ষরোপণকে গুরুত্ব দিতে হবে : শিরীন সুলতানা এমপি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেন, বৈশ্বিক বিপর্যয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। বারবার ভূমিকম্প হচ্ছে, এমনকি কয়েকটি ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আমরা একদম মহাবিপর্যয়ের মধ্যে আছি। সে কারণে আমরা মনে করি, আমাদের এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে প্রকৃতি। প্রকৃতি যেমন বিপর্যয়, প্রকৃতিই আমাদের রক্ষা করবে। সে কারণে আমাদের বৃক্ষরোপণ করা, প্রকৃতিকে সবুজ করে রাখা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা খুবই প্রয়োজন। এ কারণে আমরা বৃক্ষরোপণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের বর্তমান সরকার প্রায় ২৫ কোটি গাছ পাঁচ বছরের মধ্যে লাগাতে হবে। রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজাদী চিনিশপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আরও  পড়ুন , টঙ্গী পশ্চিম থানায় পুলিশের অভিযানে ১০৩ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার ৭

তিনি আরো বলেন, নরসিংদী সদরের প্রায় ৪০০-এর উপরে আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটা কিন্তু কম কথা নয়। তাই আমি মনে করি, এই বাচ্চাদের উৎসাহিত করতে হবে। তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এবার বৃত্তি পায়নি, তাদের আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। এই যে এতগুলো বাচ্চা বৃত্তি পেয়েছে, এতে আমি মনে করি শিক্ষক-শিক্ষিকাদের সবচেয়ে বড় অবদান। তার পর পরিবারের অবদান।এ সময় জেলা বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক ও চিনিসপুর ইউনিয়ন বিএনপি'র  আহবায়ক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজাদী চিনিশপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সহ প্রকাশক সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ দপ্তর সম্পাদক তানজিল হোসেন ভুঁইয়া। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত