দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

র‍্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’, খসড়া আইন প্রকাশ

র‍্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের পরিবর্তে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করা হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি’এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’ নামে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। খসড়াটি জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এর সদর দপ্তর থাকবে ঢাকায়। প্রয়োজনে সরকারের অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন স্থানে ইউনিট স্থাপন করা যাবে।নতুন এই বাহিনীর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

আরও  পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদের বিশেষ অধিবেশন, ভোট ২০ আগস্ট

খসড়া অনুযায়ী, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, বিস্ফোরকসহ গুরুতর অপরাধ দমন ও তদন্ত হবে এসআরবির প্রধান দায়িত্ব।এ ছাড়া আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে বিশেষ মামলার তদন্ত ও কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করতে পারবে নতুন ইউনিটটি।প্রস্তাবিত আইনে এসআরবির সদস্যদের অস্ত্র বহন, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নিজস্ব হেফাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপনের বিধান রাখা হয়েছে।পুলিশের পাশাপাশি অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিটে যুক্ত করা যাবে।খসড়া আইনে সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলা ও আচরণবিধির কথাও বলা হয়েছে। দায়িত্বে অবহেলা, অসদাচরণ বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, র‍্যাবের পরিবর্তে নতুন কাঠামোর এই বাহিনী ভবিষ্যতে দেশের বিশেষ অভিযান ও গুরুতর অপরাধ দমনে কাজ করবে।

বিষয় : র‍্যাবের পরিবর্তে বিশেষায়িত ইউনিট বাহিনীর নাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

র‍্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’, খসড়া আইন প্রকাশ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের পরিবর্তে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করা হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি’এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’ নামে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। খসড়াটি জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এর সদর দপ্তর থাকবে ঢাকায়। প্রয়োজনে সরকারের অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন স্থানে ইউনিট স্থাপন করা যাবে।নতুন এই বাহিনীর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

আরও  পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদের বিশেষ অধিবেশন, ভোট ২০ আগস্ট

খসড়া অনুযায়ী, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, বিস্ফোরকসহ গুরুতর অপরাধ দমন ও তদন্ত হবে এসআরবির প্রধান দায়িত্ব।এ ছাড়া আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে বিশেষ মামলার তদন্ত ও কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করতে পারবে নতুন ইউনিটটি।প্রস্তাবিত আইনে এসআরবির সদস্যদের অস্ত্র বহন, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নিজস্ব হেফাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপনের বিধান রাখা হয়েছে।পুলিশের পাশাপাশি অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিটে যুক্ত করা যাবে।খসড়া আইনে সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলা ও আচরণবিধির কথাও বলা হয়েছে। দায়িত্বে অবহেলা, অসদাচরণ বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, র‍্যাবের পরিবর্তে নতুন কাঠামোর এই বাহিনী ভবিষ্যতে দেশের বিশেষ অভিযান ও গুরুতর অপরাধ দমনে কাজ করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত