রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়।সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, নদীদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা এক মাসের মধ্যে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, দূষণ যেন না বাড়ে,
আরও পড়ুন, ডিবি হেফাজতে নেওয়া হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে
সে জন্য প্রতিটি কারখানায় ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।প্রশাসকের ভাষ্য, নদী রক্ষা না হলে পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। যারা পরিবেশবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রাথমিকভাবে ঢাকাকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।পরিবেশ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন