দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নতুন রাজনৈতিক শক্তির ঘোষণা, আত্মপ্রকাশ করল বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন

নতুন রাজনৈতিক শক্তির ঘোষণা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু স্বাগত বক্তব্য দেন। পরে ঘোষণাপত্র পাঠ করে জানানো হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। ফলে জনগণের মধ্যে নতুন করে হতাশা তৈরি হয়েছে।ঘোষণাপত্রে বলা হয়, দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের অভাব এবং হতাশ জনগোষ্ঠীর সামনে নতুন রাজনৈতিক আশার পথ তৈরি করাই বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের মূল লক্ষ্য।

আরও  পড়ুন, জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়ে জামায়াতকে কটাক্ষ : রাশেদ খাঁনে

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। মানুষের আশা এখনো তরুণদের দিকেই রয়েছে। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর উত্থান দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, জনরাষ্ট্র আন্দোলন কতটা জনসম্পৃক্ততা তৈরি করতে পারে।

বিষয় : আন্দোলন আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নতুন রাজনৈতিক শক্তির ঘোষণা, আত্মপ্রকাশ করল বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু স্বাগত বক্তব্য দেন। পরে ঘোষণাপত্র পাঠ করে জানানো হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। ফলে জনগণের মধ্যে নতুন করে হতাশা তৈরি হয়েছে।ঘোষণাপত্রে বলা হয়, দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের অভাব এবং হতাশ জনগোষ্ঠীর সামনে নতুন রাজনৈতিক আশার পথ তৈরি করাই বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের মূল লক্ষ্য।

আরও  পড়ুন, জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়ে জামায়াতকে কটাক্ষ : রাশেদ খাঁনে

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। মানুষের আশা এখনো তরুণদের দিকেই রয়েছে। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর উত্থান দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, জনরাষ্ট্র আন্দোলন কতটা জনসম্পৃক্ততা তৈরি করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত