দৈনিক সংবাদ দিগন্ত

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা আতঙ্কের কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আশুলিয়ায় বোমার ব্যাগ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

আরও পড়ুন, বৈধ অভিবাসনের পথ আরও প্রসারিত করতে আইওএমের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান

অতীতে বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠী নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কেন এই জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশি একটি আইন সংস্থা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বেনজিরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিষয় : আওয়ামী লীগ কার্যক্রম নাশকতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা আতঙ্কের কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আশুলিয়ায় বোমার ব্যাগ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

আরও পড়ুন, বৈধ অভিবাসনের পথ আরও প্রসারিত করতে আইওএমের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান

অতীতে বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠী নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কেন এই জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশি একটি আইন সংস্থা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বেনজিরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x