দৈনিক সংবাদ দিগন্ত

‘দেশকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ দরকার’ : প্রধানমন্ত্রী

দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার একা নয়, প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সোমবার এক বিশেষ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এমন একটি বিষয় যা সমাজের প্রতিটি মানুষকে স্পর্শ করে।তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশ আর বর্তমান বাস্তবতার মধ্যে বড় পার্থক্য তৈরি হয়েছে। রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

আরও  পড়ুন, তীব্র গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বেড়েছে

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নিজের ঘরে যদি চারদিকে আবর্জনা ছড়িয়ে থাকে, তাহলে যেমন ভালো লাগে না, তেমনি দেশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।তিনি পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং পার্ক, পর্যটনকেন্দ্র ও জনসমাগমস্থলে যেখানে-সেখানে বর্জ্য না ফেলার আহ্বান জানান।তারেক রহমান বলেন, দেশটা আমাদের সবার। সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।প্রধানমন্ত্রীর আহ্বান— পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

বিষয় : প্রধানমন্ত্রী দায়িত্বশীল দেশকে পরিচ্ছন্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘দেশকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ দরকার’ : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার একা নয়, প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সোমবার এক বিশেষ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এমন একটি বিষয় যা সমাজের প্রতিটি মানুষকে স্পর্শ করে।তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশ আর বর্তমান বাস্তবতার মধ্যে বড় পার্থক্য তৈরি হয়েছে। রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

আরও  পড়ুন, তীব্র গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বেড়েছে

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নিজের ঘরে যদি চারদিকে আবর্জনা ছড়িয়ে থাকে, তাহলে যেমন ভালো লাগে না, তেমনি দেশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।তিনি পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং পার্ক, পর্যটনকেন্দ্র ও জনসমাগমস্থলে যেখানে-সেখানে বর্জ্য না ফেলার আহ্বান জানান।তারেক রহমান বলেন, দেশটা আমাদের সবার। সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।প্রধানমন্ত্রীর আহ্বান— পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x