দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: ১ লাখ ১৬ হাজারের বেশি গ্রেপ্তার

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে প্রায় ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে নিয়মিত মামলা ও অন্যান্য অভিযানে আরও প্রায় ৮৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩২ হাজার ৯০৮ জনকে। এছাড়া অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৮৩ হাজার ৮১৭ জনএই সময়ে সারা দেশে অভিযান চালিয়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র,

আরও পড়ুন, সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি বালতি দিয়ে ঠেকানো দুর্দশা জানালেন ডেপুটি স্পিকার

২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৫০৩টি দেশীয় অস্ত্র, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৭৬ লাখ ৪০ হাজারের বেশি ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ এবং গাঁজা। এসব ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ, মহানগর পুলিশ, রেঞ্জ এবং বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে দেশব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে।অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিষয় : আইনশৃঙ্খলা দেশজুড়ে চাঁদাবাজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: ১ লাখ ১৬ হাজারের বেশি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে প্রায় ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে নিয়মিত মামলা ও অন্যান্য অভিযানে আরও প্রায় ৮৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩২ হাজার ৯০৮ জনকে। এছাড়া অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৮৩ হাজার ৮১৭ জনএই সময়ে সারা দেশে অভিযান চালিয়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র,

আরও পড়ুন, সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি বালতি দিয়ে ঠেকানো দুর্দশা জানালেন ডেপুটি স্পিকার

২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৫০৩টি দেশীয় অস্ত্র, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৭৬ লাখ ৪০ হাজারের বেশি ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ এবং গাঁজা। এসব ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ, মহানগর পুলিশ, রেঞ্জ এবং বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে দেশব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে।অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত