জাতীয় সংসদ ভবনের মসজিদ ও বিভিন্ন কক্ষে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় নিজের সরকারি বাসভবনের একই সমস্যার কথাও তুলে ধরেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ জি কে গউছ বলেন, সংসদ ভবনের মসজিদের ছাদ ফেটে বৃষ্টির পানি পড়ছে। পানি আটকাতে সেখানে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।তিনি বলেন, যে সংসদে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে, সেই সংসদ ভবনের মসজিদের এমন অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ছাদ মেরামতের দাবি জানান তিনি।
আরও পড়ুন, তরুণ উদ্যোক্তাদের জন্য বড় উদ্যোগ, ঢাবিতে প্রধানমন্ত্রীর স্টার্টআপ কর্মসূচি
এর জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, শুধু সংসদ ভবনই নয়, তার সরকারি বাসভবনের ঘরেও বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। সেই পানি আটকাতে তাকেও বাটি ব্যবহার করতে হয়। তার এ মন্তব্যে সংসদ কক্ষে হালকা হাসির পরিবেশ সৃষ্টি হয়।পরে চিফ হুইপ জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সংস্কার কাজ শুরু হয়েছে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীও সংসদকে জানান, সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুত সংস্কারকাজ শেষ করা হবে।সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়ার সমস্যা এক সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বিষয় : ডেপুটি স্পিকার দুর্দশা ছাদ চুইয়ে পানি

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন