সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তিনি।মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে।
আরও পড়ুন, টাকায় কেনা ইন্টারনেটের কেন থাকে মেয়াদ? ভোক্তাদের প্রশ্নে নতুন করে বিতর্ক
এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগসহ বিভিন্ন সেবা এক জায়গা থেকে পাওয়া যাবে।অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণের আয়োজনও রাখা হয়েছে।সরকার জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে স্টার্টআপ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডও গঠন করা হয়েছে।সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন