বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে মরক্কো। দলের অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার ইসমাইল সাইবারির খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। তীব্র ব্যথা অনুভব করায় ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে হয়।এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই তারকা ফুটবলার।
আরও পড়ুন. আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিস্ফোরক দাবি বিশ্বকাপের অভিজ্ঞ রেফারির
যদিও মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন এখনো আনুষ্ঠানিকভাবে তার ইনজুরির মাত্রা জানায়নি, স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যাটি গুরুতর হতে পারে।সাইবারির সম্ভাব্য অনুপস্থিতি মরক্কোর জন্য বড় ধাক্কা। আক্রমণভাগে তার গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরির দক্ষতা দলের অন্যতম বড় শক্তি।এ কারণে কোচ মোহাম্মদ ওয়াহবি ও দলের মেডিকেল স্টাফ তাকে দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সাইবারি খেলতে পারবেন কি না, তা নির্ধারণ হবে ম্যাচের আগে শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার ভিত্তিতে।
বিষয় : মরক্কো ইনজুরি কোয়ার্টার ফাইনাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন