দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিস্ফোরক দাবি বিশ্বকাপের অভিজ্ঞ রেফারির

আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিস্ফোরক দাবি বিশ্বকাপের

বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার নাটকীয় ম্যাচ শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কাতার বিশ্বকাপের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফের্নান্দো গেরেরো।ম্যাচের শুরুতেই মিসরের তারকা ফরোয়ার্ড জিকোর করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। সেই সিদ্ধান্তই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গেরেরোর দাবি, রেফারি ও ভিএআর টিম বড় ধরনের ভুল করেছেন এবং সেই ভুলের খেসারত দিয়েছে মিসর।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিশ্লেষণে তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউলই হয়নি। আর ফাউল ধরে নিলেও ভিএআর প্রটোকল অনুযায়ী এত পরে সেই ঘটনা পর্যালোচনা করে গোল বাতিল করার সুযোগ ছিল না। কারণ, এরই মধ্যে আর্জেন্টিনার ডিফেন্ডাররা নিজেদের রক্ষণভাগ গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়েছিলেন।

আরও পড়ুন, ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন আইন, অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড

গেরেরো আরও বলেন, গোল হওয়ার আগে অন্তত তিনবার বল নিজেদের দখলে নেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ফলে এটি আর একই আক্রমণাত্মক ধারাবাহিকতার অংশ ছিল না। ফিফার ভিএআর প্রটোকল অনুযায়ী এমন পরিস্থিতিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপের সুযোগ নেই।অন্যদিকে, ম্যাচটিতে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গেরেরোর মতে, শুরুতেই মিসরের বৈধ গোলটি স্বীকৃতি পেলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।উল্লেখ্য, ফের্নান্দো গেরেরো ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে রেফারিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাই তার এমন মন্তব্যের পর বিশ্বকাপের রেফারিংয়ের মান এবং ভিএআরের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।

বিষয় : আর্জেন্টিনা অভিজ্ঞ রেফারির আর্জেন্টিনার ম্যাচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিস্ফোরক দাবি বিশ্বকাপের অভিজ্ঞ রেফারির

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার নাটকীয় ম্যাচ শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কাতার বিশ্বকাপের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফের্নান্দো গেরেরো।ম্যাচের শুরুতেই মিসরের তারকা ফরোয়ার্ড জিকোর করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। সেই সিদ্ধান্তই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গেরেরোর দাবি, রেফারি ও ভিএআর টিম বড় ধরনের ভুল করেছেন এবং সেই ভুলের খেসারত দিয়েছে মিসর।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিশ্লেষণে তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউলই হয়নি। আর ফাউল ধরে নিলেও ভিএআর প্রটোকল অনুযায়ী এত পরে সেই ঘটনা পর্যালোচনা করে গোল বাতিল করার সুযোগ ছিল না। কারণ, এরই মধ্যে আর্জেন্টিনার ডিফেন্ডাররা নিজেদের রক্ষণভাগ গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়েছিলেন।

আরও পড়ুন, ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন আইন, অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড

গেরেরো আরও বলেন, গোল হওয়ার আগে অন্তত তিনবার বল নিজেদের দখলে নেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ফলে এটি আর একই আক্রমণাত্মক ধারাবাহিকতার অংশ ছিল না। ফিফার ভিএআর প্রটোকল অনুযায়ী এমন পরিস্থিতিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপের সুযোগ নেই।অন্যদিকে, ম্যাচটিতে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গেরেরোর মতে, শুরুতেই মিসরের বৈধ গোলটি স্বীকৃতি পেলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।উল্লেখ্য, ফের্নান্দো গেরেরো ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে রেফারিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাই তার এমন মন্তব্যের পর বিশ্বকাপের রেফারিংয়ের মান এবং ভিএআরের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত