বিশ্বকাপে আবারও দেখা গেল আর্জেন্টিনার অদম্য লড়াইয়ের গল্প। দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি।
ভয়েসওভার:
মঙ্গলবার আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে যায় আর্জেন্টিনা। এক পর্যায়ে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপ অভিযান হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে মেসিদের।কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র। শুরু হয় আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন।৭৯তম মিনিটে লিওনেল মেসির দারুণ অ্যাসিস্ট থেকে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে ব্যবধান কমান। মাত্র চার মিনিট পর ৮৩তম মিনিটে নিজেই গোল করে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন অধিনায়ক।
আরো পড়ুন , মিসর ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় রদবদল
মেসির সেই গোলে নতুন প্রাণ ফিরে পায় পুরো দল। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নাটকীয় মুহূর্ত। লাউতারো মার্তিনেজের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ।শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর বিশ্বকাপের মঞ্চে আরও কিছুটা সময় টিকে রইলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
অ্যাঙ্কর আউট:
দুই গোলের ঘাটতি পেরিয়ে এমন জয় আবারও প্রমাণ করল—শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না।
বিষয় : মিসরকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন