২০২৬ বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপের দলটি। এই হারে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ব্রুনো গিমারেস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পরে ম্যাচের শেষ দিকে আর্লিং হালান্ড জোড়া গোল করে নরওয়েকে এগিয়ে দেন। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল করলেও ব্যবধান আর কমানো যায়নি।ব্রাজিলের বিদায়ের পর লাতিন আমেরিকার সমর্থকদের আশা এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে। শেষ আটে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মিসর।
আরও পড়ুন, ‘এক-দুটি সুযোগই যথেষ্ট’ হালান্ডের জোড়া গোলে ইতিহাস গড়ল নরওয়ে
যদিও শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে, তবু কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয় দলটির রক্ষণ ও মাঝমাঠ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সেই কারণে কোচ লিওনেল স্কালোনি একাদশে কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস বা জিওভান্নি লো সেলসো সুযোগ পেতে পারেন। পাশাপাশি আক্রমণে হুলিয়ান আলভারেজকে আরও স্বাধীন ভূমিকা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।অন্যদিকে, মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশকে ঘিরে গড়ে ওঠা মিসরের আক্রমণভাগও বেশ আত্মবিশ্বাসী। শক্ত রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাক তাদের বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।আর্জেন্টিনার সাবেক তারকা সের্হিয়ো আগুয়েরোও সতর্ক করেছেন, টানা নকআউট ম্যাচের কারণে আর্জেন্টিনার খেলোয়াড়দের ক্লান্তি মিসরের মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে বড় চ্যালেঞ্জ হতে পারে।
বিষয় : আর্জেন্টিনা ব্রাজিল আউট কঠিন পরীক্ষা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন