দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

র‌্যাবের অভিযানে ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্য পারভেজ আটক

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর সক্রিয় সদস্য মো. পারভেজ (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।রোববার ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকার এভিনিউ-৫-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।র‌্যাব জানায়, গ্রেপ্তার পারভেজ কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর নেতা আশিকের অন্যতম সহযোগী। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।সাম্প্রতিক সময়ে মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ।

আরও  পড়ুন,  রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে ৫০৮ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিভিন্ন আলামত

 ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। এর পর ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু করে র‌্যাব।র‌্যাবের তথ্যমতে, পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, রাজধানীতে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেপ্তার কিশোর গ্যাং ভইরা-দে গ্রুপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

র‌্যাবের অভিযানে ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্য পারভেজ আটক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর সক্রিয় সদস্য মো. পারভেজ (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।রোববার ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকার এভিনিউ-৫-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।র‌্যাব জানায়, গ্রেপ্তার পারভেজ কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর নেতা আশিকের অন্যতম সহযোগী। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।সাম্প্রতিক সময়ে মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ।

আরও  পড়ুন,  রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে ৫০৮ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিভিন্ন আলামত

 ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। এর পর ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু করে র‌্যাব।র‌্যাবের তথ্যমতে, পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, রাজধানীতে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত