দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে ৫০৮ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিভিন্ন আলামত

অপরাধবিরোধী অভিযানে ৫০৮ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিভিন্ন আলামত

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ারী বিভাগে ৩২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, গুলশান বিভাগে ৫৩ জন এবং উত্তরা বিভাগে ১৩৭ জন রয়েছেন।

আরও পড়ুন, পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগে দুই যুবক আটক

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংতা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬ বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : গ্রেপ্তার বিশেষ অভিযান অপরাধবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে ৫০৮ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিভিন্ন আলামত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ারী বিভাগে ৩২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, গুলশান বিভাগে ৫৩ জন এবং উত্তরা বিভাগে ১৩৭ জন রয়েছেন।

আরও পড়ুন, পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগে দুই যুবক আটক

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংতা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬ বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত