রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে পথচারীদের তল্লাশির অভিযোগে দুই যুবককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের লালন চর্চা কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন সিদ্দিকুর রহমান শাফিন (৩৪) ও সাফায়েত আহমেদ (২০)।প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই যুবক উদ্যানে একটি বেঞ্চে বসে থাকা দুই কিশোরের কাছে গিয়ে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও পকেট তল্লাশি শুরু করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পথচারী, দোকানদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চান।
আরও পড়ুন, বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
জানা যায়, প্রথমে তারা নিজেদের পুলিশ সদস্য এবং পরে ছাত্র পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। এতে উপস্থিত জনতা তাদের আটক করে মারধরের পর সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করে। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।ঘটনার প্রত্যক্ষদর্শী অনিক জানান, পরিচয় জানতে চাইলে দুই যুবক বারবার বক্তব্য পরিবর্তন করেন। কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগে দুই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় ও অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন