স্বাধীন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়।’মন্ত্রী বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। ভালো কাজের স্বীকৃতি দিতে হবে, আবার অন্যায়-অনিয়মেরও কঠোর সমালোচনা করতে হবে। ‘সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি’—বলেন তিনি।
আরও পড়ুন, উজানের ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র
মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। গণমাধ্যমের দায়িত্ব হলো জনস্বার্থে সত্য প্রকাশ করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভুলগুলো তুলে ধরা। তবে সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।
বিষয় : নবনির্বাচিত সত্য প্রকাশে পল্লী উন্নয়ন

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন