কানাডার মাটিতে বাংলাদেশের জন্য এলো বড় এক প্রযুক্তিগত অর্জন। আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির শিক্ষার্থীদের দলমিস্ট মাভিরভ।কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত MATE ROV আন্তর্জাতিক ডুবো রোবট প্রতিযোগিতা ২০২৬-এ বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দল অংশ নেয়। সেখানে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের
আরো পড়ুন , শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিএসসিসির বিশেষ অভিযান, বখাটে উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত
প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের এই দল।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, টানা তিন দিনের কঠিন প্রযুক্তিগত ও ব্যবহারিক পরীক্ষায় নিজেদের উদ্ভাবনী দক্ষতা, প্রকৌশল জ্ঞান, সমস্যা সমাধানের সক্ষমতা এবং দলগত সমন্বয়ের অসাধারণ প্রদর্শন করে মিস্ট মাভিরভ।ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি দীর্ঘদিন ধরে পানির নিচের রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কাজ করে আসছে। সেই ধারাবাহিক প্রচেষ্টার ফলই এবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ।এমআইএসটি বলছে, এই অর্জন দেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে এই বিজয়।
বিষয় : বাংলাদেশের কানাডার জন্য এলো বড়

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন